Home জাতীয় অপরাধ নারায়ণগঞ্জে মোটরসাইকেলের জন্য বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের জন্য বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

Share
Share

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে, হাতুড়ি দিয়ে নিজের বাবাকে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশন্দদী  পূর্বপাড়া গ্রামে শুক্রবার  সকালে  এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাহবুব (৪২)। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার ছেলে মো. ইয়াসিন (২২ )।

এলাকাবাসী জানায়, ইয়াসিন তার বাবার কাছে শুক্রবার সকালে মোটরসাইকেল কেনার টাকা দাবি করে। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হাতুড়ি দিয়ে  বাবাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব কৃষি  কাজ করতো। অভিযোগ রয়েছে, ছেলে ইয়াসিন ছিল মাদকাসক্ত।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটে। পলাতক রয়েছে অভিযুক্ত ছেলে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘটনাটি । পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

Related Articles

জাসদ থেকে জামায়াতের শীর্ষে: গোপনেই ‘ইসলামপন্থি’ সংগঠনের দেখা পেয়েছিলেন শফিকুর রহমান

বাংলাদেশের রাজনীতিতে আদর্শগত পরিবর্তন, সাংগঠনিক পুনর্গঠন এবং নেতৃত্বের রূপান্তর—এই তিনটি বিষয় সাম্প্রতিক...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক...

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে জুলাই সনদের বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা...

‘জিতলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক...