Home জাতীয় অপরাধ নাটোরে বিয়েতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১
অপরাধ

নাটোরে বিয়েতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

Share
Share

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কামাল ব্যাপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কামাল ব্যাপারী একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় গান বাজানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা কামালকে এলোপাথাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...