Home জাতীয় অপরাধ নাটোরে কারখানায় অভিযান চালিয়ে ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নাটোরে কারখানায় অভিযান চালিয়ে ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ

Share
Share

নাটোরের সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে তিনটি দোকান ও কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার (৪ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ, ট্যাবলেট তৈরির উপকরণ ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

এনএসআই সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কিছু অসাধু ব্যক্তি খোলাবাড়িয়া গ্রামে অনুমোদন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ তৈরি করছে এবং তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এ অভিযোগের ভিত্তিতে মোবারক স্টোর, রাজু, দেলোয়ার, কাসেম ও সজল নামের ব্যক্তিদের দোকান ও কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল ট্যাবলেট ও ট্যাবলেট তৈরির কাঁচামাল জব্দ করা হয়। তবে অভিযুক্তদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, ফলে কেউ আটক করা হয়নি।

নাটোর ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অনুমোদনবিহীন বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...