Home জাতীয় অপরাধ নাইক্ষ্যংছড়িতে এসিড পান করে শ্রমিকের মৃত্যু
অপরাধআঞ্চলিকজাতীয়

নাইক্ষ্যংছড়িতে এসিড পান করে শ্রমিকের মৃত্যু

Share
Share

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক শ্রমিক পানি ভেবে এসিড পান করার পর কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৬ নভেম্বর) রাতে এই মৃত্যু ঘটে। মৃতের নাম শাহজাহান। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর ৪ নম্বর ওয়ার্ডের করলিয়ামুরা এলাকার নুরুল আলম মিয়াজীর ছেলে।

পুলিশ ও পরিবারের বরাতে জানা যায়, সকাল থেকে শাহজাহান বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীক্ষ্যং মিরঝিরি পাড়া এলাকায় ডিভাইন রাবার বাগানে কাজ করছিলেন। দুপুরের খাবার ও পানি বাসা থেকে নিয়ে তিনি কাজের রুমে রেখে দেন। দুপুরে খাবার খেয়ে পানি পান করার পর তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের ধারণা, পানির বোতলে কেউ ফরমালিন বা এসিড মিশিয়ে থাকতে পারে। মৃতের চাচাতো ভাই মোহাম্মদ ইসমাইল জানান, দুপুরের জন্য খাবার ও পানি বাসা থেকে নিয়ে যান শাহজাহান। সেই খাবার ও পানি রাবার বাগানের মালামাল রাখার রুমে রেখে কাজ করেন তিনি। এরপর দুপুরে খাবার খেয়ে পানি পান করলে অসুস্থ হয়ে পড়েন । পরে দ্রুত কক্সবাজার হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।”

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নাইক্ষ্যংছড়ি থানার কর্মকর্তা জানান, পানিতে এসিড মিশানোর বিষয়টি তদন্তের প্রধান অংশ। তিনি বলেন, “আমরা বোতল, রুম এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করে খোঁজখবর নিচ্ছি। ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’ দ্রুত কমে যাওয়ায় বড় ধরনের সামরিক চাপে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...