Home জাতীয় নদী থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহর লাশ
জাতীয়দুর্ঘটনা

নদী থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহর লাশ

Share
Share

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর এলাকাবাসী উদ্ধার করেছে আব্দুল্লাহ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ।

পার্শবর্তী ইসলামপুর উপজেলার গোওয়ালের চর নদী থেকে সোমবার (৩০ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার জামরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে , আব্দুল্লাহ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় গত শনিবার (২৮ জুন) বিকেলে তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে পানিতে ডুবে যায় সে। ফায়ার সার্ভিসসহ স্থানীয় এলাকাবাসীরা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও খুঁজে পাননি তাকে ।

পরদিন জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেননি তারা।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, সোমবার আব্দুল্লাহর মরদেহ উদ্ধার হয়েছে । নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...