Home আঞ্চলিক নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, একদিন পর মিলল বৃদ্ধের মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, একদিন পর মিলল বৃদ্ধের মরদেহ

Share
Share

ফেনীর সোনাগাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে মারা গেছেন আবদুর শুক্কুর মিয়া (৬৩) । শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চর দরবেশ বড়ধলী ২৬ নম্বর পিলারের কাছে ছোট ফেনী নদীর বাল্লার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবদুর শুক্কুর মিয়া চরচান্দিয়া ইউনিয়নের নবী উল্যা বাজার এলাকার মৃত মো. মোস্তফার ছেলে। পেশায় তিনি রং মিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি নিজ সাইকেল নিয়ে মুসাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীতে মাছ ধরতে যান। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নিহতের ছেলে তারেক হোসেন বলেন, “বাবা রাতে বাড়ি ফেরেননি। পরের সকালে চায়না প্রজেক্ট এলাকায় নদীর তীরে তার সাইকেল দেখি। এরপর স্থানীয়দের সঙ্গে নৌকা ভাড়া করে নদীতে খোঁজ শুরু করি।”

স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর বাল্লার চর এলাকায় শুক্কুর মিয়ার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। তিনি মাছ ধরতে গিয়ে প্রবল জোয়ারের স্রোতে পড়ে ডুবে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহে আঘাতের চিহ্ন নেই, তবে এক হাতে জালের রশি বাঁধা ছিল এবং মাছ ও কাঁকড়ার কামড়ে শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার জন্য ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে সরকার।...

এবার আজারবাইজানে ড্রোন হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবার দক্ষিণ ককেশাস অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আজারবাইজানের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় একটি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবন...

Related Articles

পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও- আলভীর অভিযোগ

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে...

হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সক্রিয় ছিল যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’

ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পর বাংলাদেশের সেই...

গাড়িচালক এখন কোটিপতি, ভাই ছিলেন ‘উপদেষ্টার এপিএস’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস ছিলেন মোয়াজ্জেম হোসেন। তার বড়...

ব্রিজের নিচ থেকে নিখোঁজ যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রিজের নিচ...