Home রাজনীতি নতুন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত
রাজনীতি

নতুন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত

Share
Share

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানিয়েছেন, দলটির সঙ্গে যেকোনো বিষয়ে আলাপ-আলোচনার সুযোগ খোলা থাকবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন।

এদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সম্প্রতি জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। নতুন রাজনৈতিক দলের সঙ্গেও তারা আলোচনায় যাবে কি না—এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, আলাপ-আলোচনার পথ সবসময়ই খোলা থাকে এবং নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় দেশজুড়ে তীব্র শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ...

ইসলামাবাদ মসজিদে হামলায় পুতিনের শোক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...

Related Articles

বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে...

হাসপাতালে ভর্তি বিএনপির শীর্ষ নেতা রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অসুস্থ...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।...