Home আন্তর্জাতিক ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা , সতর্কতা জারি
আন্তর্জাতিক

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা , সতর্কতা জারি

Share
Share

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি দক্ষিণ–পশ্চিম, পশ্চিম–মধ্য ও দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর অতিক্রম করে ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে।

আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে। সোমবার রাত ৯টার বুলেটিনে জানানো হয়, মোন্থা মঙ্গলবার সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সন্ধ্যার পর উপকূলে আঘাত হানতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০–১০০ কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার বেগ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশা রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিন রাজ্যেই মঙ্গলবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলে প্রস্তুতি পরিস্থিতি খোঁজ নেন। আনাকাপল্লি জেলায় বুধবার পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। জরুরি সহায়তার জন্য হেল্পলাইন ও কন্ট্রোলরুম খোলা রয়েছে।

তামিলনাড়ুর উপকূলে ইতোমধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। চেন্নাইয়ে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তেলঙ্গানার পেডাপল্লি ও আদিলাবাদসহ কিছু জেলায় এবং কর্নাটকের উপকূলবর্তী উদুপি, উত্তর ও দক্ষিণ কন্নড় জেলায়ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

রেল যোগাযোগে বিঘ্ন ঘটার আশঙ্কায় দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় রেল বিভাগ একাধিক ট্রেন বাতিল করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায়ও ট্রেন চলাচলে বাধা পড়েছে। বিমান সংস্থা ইন্ডিগো যাত্রীদের সতর্ক থেকে যাত্রা পরিকল্পনা করতে বলেছে।

ওড়িশার গজপতি জেলায় সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। উপকূলীয় বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলেছে। রাজ্যের আটটি জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে, এবং উপকূলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...