Home জাতীয় ধর্ম অবমাননার পোস্ট শেয়ার – রাবি শিক্ষার্থীকে পুলিশে দিল প্রশাসন
জাতীয়

ধর্ম অবমাননার পোস্ট শেয়ার – রাবি শিক্ষার্থীকে পুলিশে দিল প্রশাসন

Share
Share

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাগর হোসেন ফেসবুকে ধর্ম অবমাননাকর একটি পোস্ট শেয়ার করায় তাঁকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
জানা গেছে, আসাদ নূর নামে এক ব্লগার সামাজিক যোগাযোগমাধ্যমে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। সেই পোস্টটি সাগর হোসেন নিজের টাইমলাইনে শেয়ার করেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর হলে থাকা অন্য শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁকে জেরা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ হোসাইন আহমাদ মেহদী এসে শিক্ষার্থীদের শান্ত করেন এবং তাৎক্ষণিকভাবে সাগরের সিট বাতিলের ঘোষণা দেন। পরে প্রক্টরিয়াল টিম এসে সাগরকে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে সাগর হোসেন দাবি করেন, তিনি পোস্টের ক্যাপশন খেয়াল না করেই সেটি শেয়ার করেছিলেন। তিনি আরও বলেন, ‘বুঝতে পারার পরই পোস্টটি মুছে দিয়েছি। ইচ্ছাকৃতভাবে কখনোই এমন কিছু করতাম না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘জনরোষ এড়াতে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশে দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে তাঁর দায় নিশ্চিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি ভুল করে এমনটি হয়ে থাকে, তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।’
এদিকে, মতিহার থানার ডিউটি অফিসার আব্বাস আলী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় কোনো মামলা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...