Home আঞ্চলিক দিরাইয়ে দোলপূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী নাম-সংকীর্তন মহোৎসব
আঞ্চলিক

দিরাইয়ে দোলপূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী নাম-সংকীর্তন মহোৎসব

Share
Share

দিপংকর বণিক, দিরাই | সুনামগঞ্জের দিরাই পৌর শহরের দাউদপুর গ্রামে আগামী ৩ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী কৃষ্ণের দোলযাত্রা ও দোলপূর্ণিমা উৎসব। এ উপলক্ষে শ্রীশ্রী ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাঁইয়ের অমর বাণী ও লীলা স্মরণে দিনব্যাপী (উদয়-অস্ত) নাম-সংকীর্তন মহোৎসবের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভক্তি ও প্রেমের রসে সিক্ত হতে দাউদপুর গ্রামের স্বর্গীয় বিনোদ লাল মোদকের বাসভবনে বসবে এই আধ্যাত্মিক মিলনমেলা।

সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই তিথিটি মূলত অন্তরের কালিমা মুছে নিজেকে কৃষ্ণপ্রেমে রাঙানোর দিন। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের উৎসবে উপস্থিত থাকবেন পরম আধ্যাত্মিক গুরুদেব শ্রীশ্রী রাজ গোবিন্দ রাজেন্দ্র রাজা গোসাঁইয়ের কনিষ্ঠ পুত্র (গুরুপুত্র) শ্রী মনমোহন গোস্বামীসহ গোসাঁই পরিবারের অন্যান্য সদস্যরা। এ মাহেন্দ্রক্ষণে প্রভুর কৃপায় ভক্তদের মাঝে দীক্ষাদান অনুষ্ঠানও সম্পন্ন হবে।

স্থানীয় ভক্তদের মধ্যে এই উৎসবকে ঘিরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাদের বিশ্বাস, শ্রীশ্রী ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাঁই এক জীবন্ত অলৌকিকতার প্রতীক। একনিষ্ঠ চিত্তে এই সংকীর্তনে অংশ নিলে জাগতিক সব দুঃখ-কষ্ট দূর হয়ে হৃদয়ে পরম শান্তি প্রতিষ্ঠিত হয়।

এই আয়োজনের নেপথ্যে রয়েছে এক কৃতজ্ঞতার গল্প। উৎসবের আয়োজক বিজন বিহারী মোদক ও বিশ্বজিৎ মোদক জানান, শ্রীশ্রী রাজ গোবিন্দ রাজেন্দ্র রাজা গোসাঁইয়ের অশেষ কৃপায় তাঁদের গর্ভধারিণী মা এক কঠিন ব্যাধি থেকে মুক্তি পেয়েছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই গুরুজির আজ্ঞায় প্রায় তিন যুগ ধরে বংশপরম্পরায় প্রতি বছর দোলপূর্ণিমা তিথিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই নাম-সংকীর্তন উৎসব পালন করে আসছেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে বিজন বিহারী মোদক ও বিশ্বজিৎ মোদক আগামী ৩ মার্চের এই পুণ্যময় উৎসবে সকল সেবক-সেবিকা ও ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। উৎসবের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তারা জানান।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নির্বাচন-পরবর্তী হামলা ও সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে নেতা–কর্মীদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ...

সংসদে যাচ্ছেন ১৩ জন শতকোটিপতি এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৩৬ জনের মধ্যে (৭৯.৪৬ শতাংশ কোটিপতি) এবং ১৩ জন শতকোটিপতি সংসদ সদস্য রয়েছেন বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)...

Related Articles

পুরুষাঙ্গ কাটা অবস্থায় যুবক উদ্ধার

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের...

সীতারামী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মালিক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন...

শতবর্ষী চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাঁশের শহীদ মিনারে চলে শ্রদ্ধা নিবেদন

প্রীতম দাস, সুনামগঞ্জ | সুনামগঞ্জের শাল্লা উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান চাকুয়া...

দেশে ফের ভূমিকম্প অনুভূত 

পবিত্র রমজান মাসের শুরুর দিনেই দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)...