Home Uncategorized দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৪
Uncategorized

দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৪

Share
Share

দক্ষিণ কোরিয়ার দেজন শহরে একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, গত শুক্রবার বিকালে ‘আনজুন ইন্ডাস্ট্রিয়াল’ নামক ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাঁচ শতাধিক দমকলকর্মী, পুলিশ ও জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন।

দায়েদক জেলা ফায়ার সার্ভিসের প্রধান ন্যাম দেউক-উ জানান, আগুনের তীব্রতা এবং ভবন ধসে পড়ার আশঙ্কায় শুরুতে দমকলকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার গভীর রাতে সেখানে বিশেষ ‘অগ্নিনির্বাপক রোবট’ মোতায়েন করা হয়। রোবটের সহায়তায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৯ জনের মৃতদেহ কারখানার তৃতীয় তলার একটি ব্যায়ামাগারে এবং তিনজনকে দ্বিতীয় তলার পানির ট্যাংকের কাছে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানাটি থেকে কয়েকশ কেজি শক্তিশালী রাসায়নিক উদ্ধার করা হয়েছে, যা বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারত। আগুনের হাত থেকে বাঁচতে অনেক শ্রমিক ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শনিবার বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তিনি উদ্ধার অভিযান চলাকালে ভবনটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।

বর্তমানে ২৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের শরীরে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগুনের সঠিক কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাশিয়ায় ২৮০টির অধিক ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর

২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অভ্যন্তরে অন্যতম বৃহৎ ও সমন্বিত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয়...

হাদি হত্যা- মুখ খুললেন অভিযুক্ত ফয়সাল করিম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে নিয়ে আইনি প্রক্রিয়া নতুন...

Related Articles

আজ পবিত্র জুমাতুল বিদা 

আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও আজ শেষ দিন। দিনটি জুমাতুল...

মধ্যনগরে বিএনপি নেতাদের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা-র বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে...

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার সমাপ্তি ঘটছে। মধ্যপ্রাচ্যের আকাশ...

হাঁস বিক্রেতার কাছ থেকে পুলিশের হাঁস নেওয়ার ভিডিও ভাইরাল

ফুলপুর উপজেলা-এর একটি সেতুর ওপর হাঁস বিক্রি করতে বসা এক হতদরিদ্র বিক্রেতার...