Home আন্তর্জাতিক তেল বিক্রি বেড়ে মাসিক বাজেটে উদ্বৃত্ত দেখল রাশিয়া
আন্তর্জাতিক

তেল বিক্রি বেড়ে মাসিক বাজেটে উদ্বৃত্ত দেখল রাশিয়া

Share
Share

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তেল বিক্রি বেড়ে চলতি বছরে প্রথমবারের মতো মাসিক বাজেটে উদ্বৃত্ত দেখেছে রাশিয়া। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বাজেটে ২৭৯ বিলিয়ন রুবল (প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) উদ্বৃত্ত হয়েছে। খবর আল জাজিরার।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়া সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি রপ্তানি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে। দেশটির তেল ও গ্যাস খাত থেকে আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়েছে।

তবে বিশ্লেষকদের ধারণা, এই সুবিধা দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার পর রাশিয়ার অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করে। মে মাসে রুশ ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫২ ডলার থাকলেও তা কমে ৬৩ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে। এর ফলে জুলাই মাসে রাশিয়ার বাজেট আয় কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ব্লুমবার্গ।

এদিকে ইউক্রেনের বিরুদ্ধে চলমান চার বছরের যুদ্ধে রাশিয়ার সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির সরকার প্রায় ৩২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই...

শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর সনদ পেলেন কুবির শিক্ষার্থী

শিক্ষকের মেসেজে ‘হা হা’ প্রতিক্রিয়া দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর প্রায় দেড় মাস আটকে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুজিবুর...

Related Articles

নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচ সদস্যের...

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর...

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায়...

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র...

;