Home আন্তর্জাতিক তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে ভবন ধস, চলছে উদ্ধার অভিযান
আন্তর্জাতিক

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে ভবন ধস, চলছে উদ্ধার অভিযান

Share
Share

তুরস্কের ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসি প্রদেশে রিখটার স্কেলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD) জানায়, স্থানীয় সময় রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে। ভূমিকম্পে বালিকেসির প্রদেশের সিনদিরগি এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

সিনদিরগি শহরের মেয়র সেরকান সাক জানান, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়েছে, যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছেন। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, “ উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

তুরস্ক ভৌগোলিকভাবে কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থান করায় দেশটি ভূমিকম্পপ্রবণ। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। স্থানীয় গণমাধ্যম আনাদুলু এজেন্সির তথ্য অনুযায়ী, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের খড়কুড়িয়া খালে অভিযান চালিয়ে দুর্ধর্ষ জলদস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি এক জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার দিবাগত রাত দুইটার দিকে...

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেও হরমুজ প্রণালি পাড়ি দিল চীনের তিন জাহাজ

মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা এবং হরমুজ প্রণালিতে নজিরবিহীন সামরিক উত্তেজনার মধ্যেই বিশ্ব বাণিজ্যে নিজেদের প্রভাবের প্রমাণ দিল চীন। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে...

Related Articles

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি...

মার্কিন সফটওয়্যারে উত্তর কোরীয় হ্যাকারদের থাবা: বিপন্ন হাজারো কোম্পানির ক্রিপ্টো নিরাপত্তা

মার্কিন সাইবার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হেনেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদতপুষ্ট...

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: জ্বালানিমন্ত্রী

বৈশ্বিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেও দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি...

গুগল-মেটাসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক নজিরবিহীন ও বিপজ্জনক মোড় নিয়েছে। এক মাসেরও বেশি...