Home আন্তর্জাতিক তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ৩০
আন্তর্জাতিকদুর্ঘটনা

তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ৩০

Share
Share

দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসা, তাইওয়ানে আছড়ে পড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং অন্তত ৩০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিন জানান, রাগাসা সরাসরি এই জেলাতেই আঘাত হনেছে এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। তিনি এএফপিকে বলেন, “ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী নিখোঁজদের সন্ধান এবং আহতদের উদ্ধারে তৎপর রয়েছে।”

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাগাসার কারণে তাইওয়ান, হংকং, এবং দক্ষিণ চীন সাগরের তীরবর্তী অঞ্চলে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়েছে। হংকংয়ে সোমবার থেকেই ১০ নম্বর সতর্কতা জারি করা হয়েছিল। স্থানীয় সময় বিকেল ৩টায় ফিলিপাইনের উপকূলে আছড়ে পড়ার সময় রাগাসার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার।

দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে রাগাসা দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক অঞ্চলে তাণ্ডব চালিয়েছে। হংকংয়ে একজন মা এবং তার ৫ বছরের ছেলে সাগরের জলোচ্ছ্বাসে ভেসে গেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার হংকং উপকূলে ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা ছিল ১৩ ফুট।

ফিলিপাইন, তাইওয়ান, হংকং এবং চীনের গুয়াংডং প্রদেশসহ এই অঞ্চলে রোববার থেকে ঝড় ও বর্ষণের তীব্রতা বৃদ্ধি পায়। স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে জোর দিয়েছে, কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...