Home আঞ্চলিক ঢাকা ও এর আশপাশে আবারও ভূমিকম্প: উৎপত্তিস্থল ছিল…
আঞ্চলিকজাতীয়

ঢাকা ও এর আশপাশে আবারও ভূমিকম্প: উৎপত্তিস্থল ছিল…

Share
Share

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ৪ দশমিক ১ মাত্রার এই কম্পন রেকর্ড করে।

ইএমএসসির তথ্যে জানা যায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল নরসিংদী , যা টঙ্গী থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে অবস্থিত। হঠাৎ এই কম্পন কিছু সময়ের জন্য রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে।

এর মাত্র তিন দিন আগে, সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, উখিয়া ও চকরিয়ায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

এরও আগে, ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প আঘাত হানে দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭, যা সবচেয়ে শক্তিশালী ছিল। এতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। সেই ঘটনার পর থেকেই ভূমিকম্প নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের ভৌগোলিক অবস্থান ভূমিকম্প প্রবণ হওয়ায় এমন কম্পন আরও ঘটতে পারে। তারা ভবন নির্মাণে ভূমিকম্প-সহনীয় নকশা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’ দ্রুত কমে যাওয়ায় বড় ধরনের সামরিক চাপে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...