Home জাতীয় অপরাধ ঢাকার রাস্তায় বস্তায় মিলল নারীর লাশ
অপরাধ

ঢাকার রাস্তায় বস্তায় মিলল নারীর লাশ

Share
Share

রাজধানীর কদমতলীর মুরাদপুরে রাস্তার পাশে বস্তাবন্দী অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর ফোনকল পেয়ে কদমতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আঙুলের ছাপ মিলিয়ে জানা যায়, মৃত নারীর নাম মোসা. রেখসনা বেগম (৪২)। তাঁর বাড়ি পটুয়াখালীর গলাচিপায়, বাবার নাম হাতেম হাওলাদার।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, লাশ উদ্ধারের সময় দেখা যায়, মুখমণ্ডলে পচন ধরেছে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর লাশ বস্তায় ভরে ফেলে গেছে খুনিরা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, রেখসনা জুরাইন এলাকায় সাবলেটে থাকতেন এবং বাসাবাড়িতে কাজ করার পাশাপাশি ভিক্ষাবৃত্তিও করতেন। তাঁর স্বামী আলাদা থাকলেও নিয়মিত ফোনে যোগাযোগ হতো। সাবলেটে যাঁর সঙ্গে থাকতেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বজনদেরও খবর দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত

মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই, বরং তা ইরানের জনবহুল আবাসিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে ইরানের...

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলে ‘বিতর্কিত’ আইন পাশ

এক ঐতিহাসিক ও চরম বিতর্কিত সিদ্ধান্তে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে নতুন আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট)। সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রী বেনিয়ামিন...

Related Articles

কার কথায় ইলিয়াস আলী গুম হয়েছিলেন , জানালেন সাবেক ডিজিএফআই প্রধান

এক দশকেরও বেশি সময় ধরে রহস্যে ঘেরা বিএনপি নেতা এম ইলিয়াস আলী...

হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীর ফেরাতে ইন্টারপোল চিঠি, নীরব ভারত

হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে...

বাঁশখালীতে অবৈধ বাঁধ নির্মাণে আওয়ামী লীগ নেতা দণ্ডিত

চেচুরিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করা আদর্শ গ্রামের খালের দুইটি মুখ...

দেহ খণ্ড-বিখণ্ড করে রাখা হলো ফ্রিজে , প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে নৃশংস হত্যা

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক নৃশংস ও রোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র প্রকাশ্যে এসেছে। ভারতীয়...