Home আঞ্চলিক চট্টগ্রাম ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রামজাতীয়শিক্ষা

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Share
Share

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বুধবার (১৪ মে) চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা দেন প্রধান উপদেষ্টা।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশ মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষকরা ।

২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন। এদিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান  করা হয়েছে । এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিজ হাতে সই করা সনদও পাবেন।

সমাবর্তনে বক্তব্য দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা

মুহাম্মদ ফাওজুল কবির খানসহ, কয়েকজন উপদেষ্টা সমাবর্তন অনুষ্ঠানে রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘জাহাজ বাড়ি’ মামলায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রাজধানীর কল্যাণপুরের বহুল আলোচিত ‘জাহাজবাড়ি’ অভিযানে ৯ তরুণ নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল...

জামায়াত আমিরের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাষ্ট্রদূত একটি...

Related Articles

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...