Home জাতীয় ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চ্যানেল এস সাংবাদিকের মৃত্যু
জাতীয়দুর্ঘটনারাজনীতি

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চ্যানেল এস সাংবাদিকের মৃত্যু

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তারিকুল শিবলী (৪০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তারিকুল অচেতন অবস্থায় পড়ে যান। সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, তারিকুল লাইভ সম্প্রচারের সময় সংবাদ সংগ্রহ করছিলেন। হঠাৎ তিনি অচেতন হয়ে পড়লে দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন । তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” মরদেহ বর্তমানে ঢামেকের মর্গে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।সহকর্মী ও সাংবাদিক সংগঠনগুলো দুঃখ প্রকাশ করেছে। তারা মৃত্যুর বিষয়ে বিস্তারিত তদন্ত ও সহায়ক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...