Home আন্তর্জাতিক ট্রাম্পের নিরাপত্তায় হোয়াইট হাউসের প্রধান ফটকে স্থায়ী প্রাচীর নির্মাণ
আন্তর্জাতিক

ট্রাম্পের নিরাপত্তায় হোয়াইট হাউসের প্রধান ফটকে স্থায়ী প্রাচীর নির্মাণ

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা জোরদারে হোয়াইট হাউসের প্রধান প্রবেশদ্বারের নিরাপত্তাব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে অস্থায়ী ব্যারিকেড সরিয়ে সেখানে স্থায়ী প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুরো প্রকল্পের কাজ শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে।

জানা গেছে, হোয়াইট হাউসের উত্তর পাশের ‘নর্থ পোর্টিকো’ দীর্ঘদিন ধরে নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছিল। এ কারণে মার্কিন সিক্রেট সার্ভিস অনেক দিন ধরেই প্রবেশদ্বারটি আরও সুরক্ষিত করার সুপারিশ করে আসছিল।

বর্তমানে প্রধান ফটকটি মাচান ও ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় সেখানে বাইরের স্তম্ভগুলোর সংস্কারকাজও চলছে।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, এটি কেবল সৌন্দর্যবর্ধনের প্রকল্প নয়। বরং পুরো উদ্যোগের লক্ষ্য নিরাপত্তা জোরদার করা। এর আগে হোয়াইট হাউসে সোনালি সাইনেজ স্থাপন বা রোজ গার্ডেন সংস্কারের মতো প্রকল্পগুলো ছিল মূলত নান্দনিকতা বৃদ্ধির জন্য।

প্রধান ফটকের পাশাপাশি হোয়াইট হাউসের উত্তর পাশের লাফায়েট পার্ক ঘিরেও নিরাপত্তা জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন পার্কটির চারপাশে স্থায়ী সীমানাপ্রাচীর নির্মাণের প্রস্তাব দিয়েছে। বর্তমানে প্রেসিডেন্টের চলাচলের সময় সেখানে অস্থায়ী ব্যারিকেড বসানো হয়। স্থায়ী প্রাচীর নির্মাণ হলে প্রয়োজন অনুযায়ী এলাকাটি দ্রুত বন্ধ করা সম্ভব হবে।

ইউএস সিক্রেট সার্ভিস, প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ যৌথভাবে এ প্রস্তাব ইউএস কমিশন অব ফাইন আর্টসের কাছে জমা দিয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সাল থেকে পর্যায়ক্রমে প্রকল্পটির কাজ শুরু হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে একাধিকবার হামলার চেষ্টা ও নিরাপত্তা হুমকির ঘটনার পর এসব উদ্যোগ নেওয়া হয়েছে। হোয়াইট হাউস সূত্রের দাবি, নতুন নিরাপত্তা পরিকল্পনার আওতায় ভবিষ্যতের বিভিন্ন অবকাঠামোতেও আধুনিক নিরাপত্তা প্রযুক্তি যুক্ত করা হবে।

হোয়াইট হাউসের কর্মকর্তা জানান, উত্তর প্রবেশদ্বারের শক্তিশালীকরণের বর্তমান কাজ আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি শেষ হতে পারে। বর্তমানে সংস্কারস্থলটি হোয়াইট হাউসের বাইরের অংশের ছবি সংবলিত বড় ত্রিপল দিয়ে আচ্ছাদিত রাখা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর...

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায়...

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র...

২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, আদালতে যাচ্ছেন ইমরান খান

বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে...

;