সম্প্রতি প্রকাশিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম, যা দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। নথিতে দাবি করা হয়েছে, মোদির ইসরায়েল সফরের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার উদ্দেশ্য ছিল এবং এপস্টিনের পরামর্শ অনুযায়ী তিনি সেখানে নাচ-গান করেছিলেন।
নথি অনুযায়ী, ২০১৪ সালের নভেম্বর হরদীপ সিং পুরি এপস্টিনকে একটি ইমেইল পাঠিয়েছিলেন। ইমেইলে বলা হয়েছিল, মোদি সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়োজনীয়তা রয়েছে। জেফ্রি এপস্টিন ইমেইলে লিখেছেন, “ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে তিনি নেচে-গেয়ে সময় কাটিয়েছেন। পরামর্শটি কাজে দিয়েছে।”
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে সরাসরি নাকচ করেছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “২০১৭ সালের প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর সত্য। কিন্তু এপস্টিনের ইমেইলে থাকা বাকি সব দাবি একজন সাজাপ্রাপ্ত অপরাধীর ‘বাজে চিন্তা’ ছাড়া আর কিছু নয়। এটি গুরুত্ব পাওয়ার যোগ্য নয়।”
২০১৭ সালের জুলাইয়ে মোদি ইসরায়েল সফরে যান। এটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। সফরের সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর উদযাপিত হচ্ছিল। মোদি সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে বৈঠক করেছিলেন।
নথিতে আরও দেখা যায়, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের পরপরই এপস্টিন মোদির সঙ্গে স্টিভ ব্যানন-এর বৈঠকের আয়োজন করার পরিকল্পনা করেছিলেন। এছাড়াও নথিতে ভারতের বিশিষ্ট ব্যবসায়ী অনিল আম্বানির সঙ্গে এপস্টিনের যোগাযোগের বিষয়ও উল্লেখ রয়েছে।
২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাস হওয়া আইনের আওতায় এই নথি প্রকাশিত হয়েছে। সেই নির্দেশনার ভিত্তিতে সম্প্রতি ৩০ লাখ পৃষ্ঠা, ২ হাজার ভিডিও এবং ১ লাখ ৮০ হাজার ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে মোদির ইসরায়েল সফর সংক্রান্ত এই ইমেইল পাওয়া গেছে।বর্তমানে এই ইস্যু জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Leave a comment