Home Uncategorized টাঙ্গাইলে গাছ থেকে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার
Uncategorized

টাঙ্গাইলে গাছ থেকে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

Share
Share

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হালিমা (৪৫)। তিনি উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মোনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ি এলাকার একটি বাঁশঝাড়ের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার হালিমা তার অসুস্থ খালাকে দেখতে বাবার বাড়িতে আসেন। পরদিন সকালে বাড়ির পাশেই তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে নিহতের ছেলে এসে মরদেহের পরিচয় নিশ্চিত করেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল

জনসাধারণের ভোগান্তি বাড়িয়ে পাম্পে ‘তেল নাই’ লিখে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ফরিদপুরের দুটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে...

পটুয়াখালীতে মর্মান্তিক দুর্ঘটনা: লঞ্চ ও পন্টুনের চাপে কিশোরের পা বিচ্ছিন্ন

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে ওঠার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এক কিশোর। লঞ্চ ও পন্টুনের মাঝখানে চাপা পড়ে...

Related Articles

মধ্যপ্রাচ্যে সংঘাত- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়ালো

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এখন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানতে শুরু করেছে।...

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল

জনসাধারণের ভোগান্তি বাড়িয়ে পাম্পে ‘তেল নাই’ লিখে জ্বালানি তেল মজুত রাখার দায়ে...

প্যারাসুটে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা

ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন...

তারেক রহমানের জামিনের জন্য বিচারককে ফোন করেছি’: সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে...