Home জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: মিয়া গোলাম পরওয়ার
জাতীয়রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: মিয়া গোলাম পরওয়ার

Share
Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের মূল চেতনা এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। তিনি এই অবস্থানকে রাজনৈতিক ‘দ্বিচারিতা’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, আইনের চেয়ে জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ হওয়া উচিত।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সাংগঠনিক সফরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে এসব মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “সহস্রাধিক শহীদের রক্ত আর হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সরকার গঠনের পর তার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে এসে ভিন্ন পথে হাঁটছে।”

জামায়াত নেতা বলেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে পরোক্ষভাবে একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করিয়ে বিষয়টিকে ‘বিচারাধীন’ বা সাব-জুডিস করা হয়েছে। তিনি দাবি করেন, সরকারের পরোক্ষ মদদেই এটি করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের আকাঙ্ক্ষার কথা বলা এবং অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়াকে তিনি রাজনৈতিক দ্বিচারিতা বলে অভিহিত করেন।

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের চেয়ে গণভোটের পক্ষে জনসমর্থন ছিল বেশি।  । তিনি স্মরণ করিয়ে দেন, “আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়।” তাই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা কোনো গণতন্ত্রকামী দলের কাজ হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জামায়াত সেক্রেটারি জেনারেল সরকারের প্রতি দুটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন: সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিশ্চিত করা। প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ’কে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, সংকটের সমাধান কি পার্লামেন্টে হবে নাকি জনগণকে আবারও রাজপথে নামতে হবে, সেই সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল দল হিসেবে সংসদে ও রাজপথে জনগণের পক্ষে ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে অবস্থিত একটি বৃহৎ অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে ভ্যালেরো এনার্জি করপোরেশনের শোধনাগারটিতে এই...

ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী 

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার দাবিকে ঘিরে এক নতুন কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা...

Related Articles

কোম্পানীগঞ্জে মব সৃষ্টি করে হাতকড়াসহ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

আজিজুর রহমান: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ...

উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

বাংলাদেশের উচ্চশিক্ষাকাঙ্ক্ষী তরুণদের বিদেশ যাত্রার পথ সুগম করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে...

ইতিহাসের ভয়াবহ জ্বালানি–সংকটের মুখে বিশ্ব- কানাডীয় জ্বালানিমন্ত্রী

বর্তমানে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় এবং গভীরতম জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে...

সাবেক সেনাকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে: আদালত প্রাঙ্গণে ডিম ও ময়লা পানি নিক্ষেপ

২০০৭-০৮ সালের আলোচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ফেনী-৩...