Home অর্থনীতি জুনে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে
অর্থনীতিআন্তর্জাতিকজাতীয়

জুনে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

Share
Share

২০২৪-২০২৫ অর্থবছরের শেষ মাস জুনে ২৮২ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩৪ হাজার ৬৯৮ কোটি টাকা। জুনে গড়ে প্রতিদিন ৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে । এর আগের অর্থবছরের জুন মাসে দেশে এসেছিল ২৫৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসেবে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২৮ কোটি ডলার বা ১১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে বুধবার (২ জুলাই) এ তথ্য জানা গেছে। এদিকে, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৩-২০২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ বিলিয়ন মার্কিন ডলারের কিছু বেশি। এর আগে গত ২০২০-২০২১ অর্থবছরে করোনা মহামারির সময় রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্থ পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সরকার। ফলে, হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। এতে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এছাড়া, জুন মাসের শুরুতে ছিল ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে পরিবার-পরিজনের কাছে বেশি বেশি অর্থ পাঠান প্রবাসী বাংলাদেশিরা। ফলে, রেমিট্যান্স আহরণ রেকর্ড গড়েছে।

২০২৪-২০২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার এবং ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে মে মাসে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের...

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।...