Home জাতীয় অপরাধ জামালপুরে ৯৬৩ টি সক্রিয় সিমসহ দুইজন টিকিট কালোবাজারি গ্রেপ্তার
অপরাধজাতীয়

জামালপুরে ৯৬৩ টি সক্রিয় সিমসহ দুইজন টিকিট কালোবাজারি গ্রেপ্তার

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি):

জামালপুরে রেলওয়ের আন্তঃজেলা ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

শুক্রবার (১৫ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – মিনাতুর রহমান মিনাত (২৫) ও শাকিব (২৪)।

এ বিষয়ে শুক্রবার (১৫ মে) বিকেলে র‌্যাবের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট সংগ্রহ করে অবৈধভাবে বেশি দামে যাত্রীদের কাছে বিক্রি করছিলেন। বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা চড়া দামে টিকিট বিক্রি করতেন। এ বিষয়ে র‍্যাব দীর্ঘদিন ধরে খোঁজখবর রাখছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দাপুনিয়া পুরাতন জামে মসজিদ এলাকায় র‍্যাব-১৪ সিপিসি ১ এর একটি দল অভিযান চালিয়ে চক্রটির মূলহোতা মিনাতুর রহমান মিনাত (২৫) ও শাকিব (২৪) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৬৩টি সক্রিয় সিমকার্ড, ৭টি রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনের ১২টি টিকিট ও ১৪টি মোবাইল সেট জব্দ করে র‍্যাব। উদ্ধারকৃত ১২ টি টিকিটের মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

সিপিসি ১ র‍্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন- এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। টিকিট কালোবাজারি ও যাত্রি হয়রানি প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেয়াবাগান...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে রাখায় যানজট ও জনভোগান্তি বাড়ছে। প্রায় ৭০০ মিটার সড়কের দুই পাশে...

Related Articles

মিটার বসানোর আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ...

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ার একটি ফ্ল্যাট থেকে এক নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে...

মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মো. আল...