Home জাতীয় অপরাধ জামালপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্বামী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

জামালপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্বামী

Share
Share

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে স্ত্রী লাভলী আক্তারের (৫০)। এ ঘটনায় স্থানীয়রা স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে (৭০) আটক করে পুলিশকে দিয়েছে ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। এর আগে পৌর শহরের নামাপাড়া এলাকার নিজ বাসায় মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

স্বজনরা জানান, লাভলি আক্তারের সঙ্গে তার স্বামীর প্রায় ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজ ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
তার ডাক চিৎকারে পাশের রুমে থাকা ছোট ছেলে, ছেলের বৌ ও স্থানীয়রা এসে লাভলি আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করেন তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ দিকে মারা য়ায় লাভলি বেগম।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। শনিবার (৭...

Related Articles

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক...

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে জুলাই সনদের বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা...

‘জিতলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...