এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কেন্দুয়া রেলওয়ে স্টেশনের কালিবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সোয় ৭টার দিকে সরিষাবাড়ী তারাকান্দি স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই বৃদ্ধা মহিলা অসাবধানতাবশত রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
দায়িত্বরত চিকিৎসকরা জানান, তার মাথার পেছনে গুরুতর আঘাত লেগে খুলির হাড় ভেঙে যায় এবং অবস্থা ছিল আশঙ্কাজনক। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a comment