Home আঞ্চলিক জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে ফ্যানের সঙ্গে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পাঁচ বছরের সন্তান।

রোববার (৫ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের চখার চর গ্রামে স্বামী এরশাদের বসতঘর থেকে গৃহবধূ শান্তি আক্তারের (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশু শান্ত জানায়—“আমরা রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে দেখি আম্মু ফ্যানের সঙ্গে রশিতে ঝুলছে। আমি ডাকাডাকি করলে দাদি আর বড় জেঠা এসে রশি কেটে নামায়।”

নিহত শান্তি আক্তার বকশীগঞ্জ উপজেলার বগার চর ইউনিয়নের সাতভিটা গ্রামের মো. ধুলু মিয়ার মেয়ে। আট বছর আগে তার দেওয়ানগঞ্জের নুদু মিয়ার ছেলে এরশাদের সঙ্গে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।

শান্তির ছোট ভাই সজিব বলেন—“দুই দিন আগে বোন আমাদের বাড়ি বেড়াতে এসেছিল। এ নিয়ে দুলাভাই ফোনে গালাগালি করে। রাগে অভিমানে বোন স্বামীর বাড়ি ফিরে যায়। এরপর সকালে ফোনে জানানো হয়, সে গলায় ফাঁস দিয়েছে। কিন্তু এসে দেখি, লাশ খাটে শোয়ানো। তখনই সন্দেহ হয়।”

ভাসুর মো. আশরাফ আলী বলেন— “আমাদের সঙ্গে শান্তির সম্পর্ক ভালো ছিল। ছোট ভাই এরশাদ কাঁচপুরে গাড়ি চালায়, সংসারের বাজার আমিই করতাম। সকালে চিৎকার শুনে ঘরে গিয়ে দেখি শান্তি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে রশি কেটে খাটে শুইয়ে দিই।”

বাহাদুরাবাদ ইউনিয়নের মেম্বার ফরিদ মিয়া জানান, “মরদেহ খাটের ওপর ছিল। আশপাশে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে কললিস্টে দেখা গেছে, রাত ১টা ৫৭ মিনিটে স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা হয়েছে। কী নিয়ে কথা হয়েছিল, তা জানা যায়নি।”

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’ দ্রুত কমে যাওয়ায় বড় ধরনের সামরিক চাপে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...