Home জাতীয় জামায়াত চাঁদাবাজির কথা স্বীকার করে না, অভিযোগ রুমিন ফারহানার
জাতীয়বিএনপিরাজনীতি

জামায়াত চাঁদাবাজির কথা স্বীকার করে না, অভিযোগ রুমিন ফারহানার

Share
Share

শুধু বিএনপিতেই নয়, জামায়াতেও চাঁদাবাজ রয়েছে। তবে বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে “চাঁদাবাজ দলের” তকমা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমরা দীর্ঘ ৫৩ বছর ধরে রাজনীতিতে অস্বীকারের সংস্কৃতি দেখেছি। কিন্তু বিএনপি সেই পথ নেয়নি। বরং স্বীকার করেছি, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। এজন্যই বিএনপি থেকে প্রায় ৪ হাজার ৫০০ জনকে বহিষ্কার করা হয়েছে।”

তিনি আরও দাবি করেন, চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত বিএনপির অনেক নেতাকর্মীকে জামায়াত ফুল দিয়ে বরণ করেছে। অথচ নিজের দলে চাঁদাবাজ থাকার বিষয়টি জামায়াত কখনোই স্বীকার করে না। অথচ তারাও অন্তত ৬০০ জনকে একই অভিযোগে বহিষ্কার করেছে।

রুমিন ফারহানা বলেন, “বিএনপি একটি বৃহৎ পার্টি। অনেকেই মনে করেন ক্ষমতায় এলে তারা উপকৃত হবেন। তাই বিভিন্ন শ্রেণির মানুষ বিএনপিতে আসেন। কিন্তু জামায়াত দাবি করে তারা সৎ মানুষের শাসন চায়। অথচ ৬০০ জন বহিষ্কারই তাদের দাবিকে প্রশ্নবিদ্ধ করছে।”
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অভিযোগ করে তিনি বলেন, মিথ্যা বারবার প্রচার করা হলে মানুষ তা বিশ্বাস করতে শুরু করে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফার রাইটদের নিয়ন্ত্রণে, যারা শুধু আক্রমণই করছে না, ছোট ছোট নিউজ পোর্টাল খুলে বিএনপির বিরুদ্ধে প্রচারণাও চালাচ্ছে।

শরিয়া আইনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, জামায়াত কখনোই চাঁদাবাজির কথা স্বীকার না করে শরিয়ার ভিন্ন ব্যাখ্যা হাজির করে। অথচ শরিয়া আইনে কারও বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো অনুমোদিত নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...