Home জাতীয় জামায়াত আমিরের সঙ্গে শীর্ষ শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে শীর্ষ শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

Share
Share

বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষ শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদুজ্জামান।

সাক্ষাতে দেশের শিল্প-বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগের পরিবেশ, শ্রম আইন ২০২৫–এর চ্যালেঞ্জ এবং শিল্পকারখানায় স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকরা রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ও সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

জবাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের শিল্প রক্ষা ও অর্থনীতি সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি সাক্ষাতে আসার জন্য শিল্প মালিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যের আকাশে নতুন সমীকরণ :ইসরাইলকে চ্যালেঞ্জ জানাবে সৌদি-তুরস্ক জোট

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের সুর বাজছে। দীর্ঘদিনের শীতল সম্পর্ক কাটিয়ে তুরস্ক এবং সৌদি আরব এখন প্রতিরক্ষা উৎপাদনে একাট্টা হচ্ছে। বিশেষ করে তুরস্কের...

প্রক্টরের পর এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনে পরিবর্তনের ধারাবাহিকতায় এবার পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির...

Related Articles

আড়াই বছরের শিশুসহ কারাগারে ‘মা’: স্কুলগেটের বদলে জেলগেটে দাঁড়িয়ে দুই অবুঝ সন্তান

আইনের কঠোরতা আর মানবিকতার লড়াইয়ে আবারও এক করুণ দৃশ্যের সাক্ষী হলো লক্ষ্মীপুর...

আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ...

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় দুই...

আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু...