Home আঞ্চলিক জাফলং এ প্রকাশ্যে গাজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড
আঞ্চলিকসিলেট

জাফলং এ প্রকাশ্যে গাজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড

Share
Share

মো. আজিজুর রহমান গোয়াইনঘাট। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে আবির হাসান বাবু (৩০) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবককে এ সাজা দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।দণ্ডপ্রাপ্ত আবির হাসান বাবু খুলনা জেলার রুপসা উপজেলার রহিম নগর এলাকার মৃত কাশেম শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের ২য় দিন পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। আগত পর্যটকদের সেবার মান নিশ্চিত করার লক্ষ্য সকালে পরিদর্শনে যান গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

জাফলংয়ের জিরো পয়েন্টর বিভিন্ন এলাকা পরিদর্শন কালে এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবন করার দায়ে আবির হাসান বাবু নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দন্ডপ্রাপ্ত ওই যুবককে কারাগারে পাঠানোর জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, আবির হাসান নামে এক যুবক জাফলং পর্যটন স্পটে প্রকাশ্যে গাঁজা সেবন করছে। তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আর্তমানবতার সেবায় বিএনপি সবসময় পাশে আছে: কয়েস লোদী

সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের...

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়েইনি নিহত

ইরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় শুক্রবার (২০ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রভাবশালী মুখপাত্র...

Related Articles

বুখাইনগর নদীর মান্টাদের ঈদ আনন্দ ক্ষণস্থায়ী ও কঠিন

বরিশালের বুখাইনগর নদী তীরে নৌকায় বসবাসকারী মান্টা সম্প্রদায়ের জন্য ঈদের আনন্দ খুব...

নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

সিলেট মহানগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট...

আর্তমানবতার সেবায় বিএনপি সবসময় পাশে আছে: কয়েস লোদী

সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে...

বান্দরবানে দুর্গম পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান সদর উপজেলার মেঘলা এলাকায় পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও...