Home আন্তর্জাতিক জাপানে রয়েছে দক্ষ কর্মীর চাহিদা: আসিফ নজরুল
আন্তর্জাতিকজাতীয়

জাপানে রয়েছে দক্ষ কর্মীর চাহিদা: আসিফ নজরুল

Share
Share

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিপুল সংখ্যক দক্ষ কর্মীর চাহিদা রয়েছে জাপানে। এ চাহিদা পূরণে বাংলাদেশের কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রতি তিনি গুরুত্বারোপ করেছেন ।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রমবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে বুধবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

উপদেষ্টা নজরুল বলেন, আমরা ‘জাপান সেল’ গঠন করেছি এবং একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরির পরিকল্পনা রয়েছে। আমরা কর্মী প্রেরণের ক্ষেত্রে সহজ প্রক্রিয়া অবলম্বন করছি। পাশাপাশি, কর্মীদের দক্ষ করে তুলতে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের চিন্তা করছি।

সরকারি চাকরির বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আমরা যখন সরকারি অফিসে যাই, তখন শোনা যায়— গাড়ি নেই, কম্পিউটার নেই, লোকবল নেই, জায়গা নেই— আরো জনবল দরকার। অথচ দেখা যায়, যতজন কর্মী আছে, তাদের ৫০ শতাংশ বসে থাকে , কোনো কাজ করে না। শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার জন্য ব্যাংক লোন প্রদানের বিষয়ে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের ব্যাংক ঋণ সুবিধা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করবো।

বিদেশগামী নাগরিকদের উদ্দেশে সতর্ক করে বলেন, ‘যে কোনোভাবে বিদেশে যাওয়া ঠিক নয়। বিদেশে যেতে হবে সম্মানজনকভাবে, নির্দিষ্ট চাকরির জন্য দক্ষতা অর্জন করে। কেউ যেন নিজের বাড়ি-জমি বিক্রি করে বিদেশে গিয়ে রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়ানোর মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার না হন— এ বিষয়ে সচেতন করতে হবে জনগণকে।

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রসঙ্গে উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, মালয়েশিয়ায় আগামী এক বছরে বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না দিয়ে এখানে সমর্থন দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খেজুর...

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এমন দাবি উঠে এসেছে।...

Related Articles

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে অপশাসনের অবসান ঘটবে

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে...

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের...