Home জাতীয় জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়রাজনীতি

জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি বলেছেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “আমরা কোনো গুরুতর অভিযোগ শুনিনি। উপাচার্য মহোদয় জানিয়েছেন, তারা ভালো প্রস্তুতি নিয়েছেন। আমরাও আশা করছি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। সকাল পর্যন্ত মিডিয়ায় যা দেখেছি, সবকিছু ভালোভাবেই চলছিল।”

তিনি বলেন, “এখানে যারা ভোট দিচ্ছেন, তারা শতভাগ শিক্ষিত সমাজ। জাতীয় নির্বাচনে কিন্তু সেই অবস্থা থাকবে না। তবে এখানে যেভাবে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা দায়িত্ব পালন করছেন, সেটি নিঃসন্দেহে একটি মডেল হিসেবে কাজ করবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি আশাবাদী হয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...