Home আন্তর্জাতিক জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর
আন্তর্জাতিকজাতীয়

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর

Share
Share

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফর করবেন। বুধবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও নিশ্চিত করেছে যে, তিনি ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে সরকারি সফরে থাকবেন।

গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাতে সরকারের রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান তাঁকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

গুতেরেস প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার চেষ্টা অব্যাহত রাখবে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে আঞ্চলিক অংশীদার, আসিয়ান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, জাতিসংঘ অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গাদের জরুরি ত্রাণ সহায়তা ও রাখাইনসহ মিয়ানমারে টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করবে। এছাড়া, রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ এবং টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টা চালাবে।

গুতেরেস বাংলাদেশ ও এ অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত প্রকাশ করেন এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...