Home রাজনীতি ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
রাজনীতি

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া

Share
Share

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি গঠনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। বিএনপি বলেছে, দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে ওই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

ভুয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত ২৬ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন ও পুনর্গঠনের ক্ষমতা তাঁর কাছে অর্পণ করা হয়। পরে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আমানউল্লাহ আমানকে সভাপতি এবং মমিনুল ইসলাম জিসানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের একটি আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নাকচ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, তাঁর স্বাক্ষরে ছাত্রদলের কমিটি–সংক্রান্ত কোনো সংবাদ বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া।

তিনি আরও বলেন, শুক্রবার একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় বিএনপি দলটির নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দলীয় তথ্যের বিষয়ে কেবল বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করতে পারে। এ...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে...

Related Articles

‘চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, ভারতের বিরোধিতা করায় আমাকে বহিষ্কার করল ছাত্রদল’

ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাঁকে...

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি, এমপি আমির হামজার চ্যালেঞ্জ

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সাড়ে ছয় মাসে নিজের সততার...

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

দলের ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

;