Home আঞ্চলিক ছয় দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ছয় দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ

Share
Share

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফুঁসে উঠেছে । বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সহপাঠীদের মর্মান্তিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা সকাল থেকে রাস্তায় নেমে আসে ।

‘আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও’—এই স্লোগানে গগনবিদারী চিৎকারে দিয়াবাড়ি এলাকা মুখর হয়ে ওঠে । হাতে প্ল্যাকার্ড, চোখে অশ্রু আর কণ্ঠে ক্ষোভ নিয়ে শিক্ষার্থীরা তোলে ছয় দফা দাবি।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. নিহত, আহত ও নিখোঁজদের নির্ভুল তালিকা দ্রুত প্রকাশ।
২. মৃতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসন।
৩. ঘটনাস্থলে স্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপন।
৪. প্রশিক্ষণ বিমানের জন্য ঘনবসতিপূর্ণ এলাকার আকাশ ব্যবহার নিষিদ্ধ করা।
৫. এ ঘটনায় দায়ীদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা।
৬. আহতদের সুচিকিৎসা ও মনোসামাজিক সাপোর্ট নিশ্চিত করা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘আমাদের ভাই-বোনেরা ক্লাসে বসে ছিল। এক মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তারা। অথচ সরকার বলছে, মাত্র ২৭ জন মারা গেছে। আমরা জানি, নিহতের সংখ্যা শতাধিক। অনেকের লাশই খুঁজে পাওয়া যায়নি। অথচ দেওয়া হয়নি কোনো সঠিক তালিকা।’

দুর্ঘটনার এক দিন পরও শোক, বিভ্রান্তি আর ক্ষোভে বিপর্যস্ত শিক্ষার্থীরা ক্লাসে না ফিরে নেমে এসেছে রাস্তায়, প্রতিবাদ জানাতে। অনেক অভিভাবকও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের অনেকে বলেন, ‘শিক্ষার্থীদের কান্না আর স্লোগান শুনে বুক ভেঙে যাচ্ছে। এত প্রাণ গেল—তাও জবাবদিহি করছে না কেউ!’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )। জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

Related Articles

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।...

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...