Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দিনমজুরের মৃত্যু

Share
Share

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার পশুহাট এলাকায় পুকুরে ডুবে খাইরুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহত খাইরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের লস্কর আলী পাড়ার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খাইরুলসহ কয়েকজন শ্রমিক পৌরসভার পশুহাট এলাকার একটি বড় পুকুরে কচুরিপানা পরিষ্কারের কাজে যোগ দেন। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিলেও খাইরুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে ধারণা করা হয়, তিনি হয়তো আগে বাড়ি চলে গেছেন। তবে খোঁজাখুঁজির এক পর্যায়ে শ্রমিকরা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, খাইরুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার পাশাপাশি মৃগী রোগে ভুগছিলেন। তাদের ধারণা, কাজের ফাঁকে হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পানিতে পড়ে ডুবে যান। পরিবার জানায়, দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন খাইরুল।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারণে খাইরুল ইসলাম পানিতে পড়ে মারা গেছেন। যেহেতু পরিবারের কোনো অভিযোগ নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনোভাবে সংসার চালাতেন খাইরুল। গ্রামের মানুষ তার পরিবারকে সহায়তা করার জন্য এগিয়ে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়াডাঙ্গায় চালু হচ্ছে “ফুয়েল কার্ড” কার্ড দেখিয়ে সংগ্রহ করতে হবে জ্বালানি তেল

চুয়াডাঙ্গায় আগামী ১ এপ্রিল থেকে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রল-অকটেন’ নীতি বাস্তবায়ন শুরু হবে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলমালিক ও চালকদের তেল সংগ্রহের...

প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা জামালপুরের চরাঞ্চলের জনজীবন

এমরান হোসেন, জামালপুর | নদনদী বেষ্টিত জামালপুর জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে বসবাসকারী মানুষের জীবন যেন এক অন্তহীন সংগ্রামের নাম। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর প্রবল...

Related Articles

শেখ হাসিনার শাসনামলে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিগত...

গাজীপুর টঙ্গীতে চলন্ত প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কে চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে ভয়াবহ...

প্রধানমন্ত্রী খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার আহ্বান, ক্রীড়া পেশা হিসেবে গড়ে তোলার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে দেশের জন্য...

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ বাড়ছে, শিশুমৃত্যু উদ্বেগজনক

রাজধানী ঢাকাসহ সারা দেশে হামের সংক্রমণ বাড়ছে, সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে।...