Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

Share
Share

চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড় সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডের পেছনে পিডিবির একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই ভবন এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের ২য় তলা থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, উদ্ধারকৃত মরদেহটি কুষ্টিয়া আইলচারা এলাকার আনোয়ার খানের ছেলে মো. সাগর আলী (৫০)। ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। মরদেহটি অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। স্থানীয়রা আরো জানান, তিনি একজন মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাখা হয়েছে।

তিনি আরো জানান, নিহত ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...