Home জাতীয় চিরতরে ঢাকা ছেড়ে কুষ্টিয়ার পথে কিংবদন্তি লালনশিল্পী ফরিদা পারভীন
জাতীয়বিনোদন

চিরতরে ঢাকা ছেড়ে কুষ্টিয়ার পথে কিংবদন্তি লালনশিল্পী ফরিদা পারভীন

Share
Share

দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। কিডনি জটিলতায় দীর্ঘ লড়াই শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বৃষ্টি উপেক্ষা করে অগণিত ভক্ত–শ্রোতার ঢল নামে সেখানে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বাদ জোহর লাশবাহী গাড়িতে ঢাকা থেকে কুষ্টিয়ার পথে রওনা দেন এই কিংবদন্তি শিল্পী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফরিদা পারভীনের ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা–মায়ের পাশে তাকে শায়িত করা হবে। কুষ্টিয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে সেখানে সমাহিত করা হবে।

ফরিদা পারভীন গত ৫ জুলাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও ২ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে ভর্তি হন এবং অবস্থার অবনতি হলে ১০ সেপ্টেম্বর লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। মাত্র ১৪ বছর বয়সে সংগীতে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। পাঁচ দশকেরও বেশি সময় লালনসংগীত চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে একুশে পদক, ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেন। বাংলাদেশের সংগীতাঙ্গনে লালনসংগীতের অনন্য এক পরিবেশক হিসেবে ফরিদা পারভীনের নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারত কোনো ‘দালাল রাষ্ট্র’ নয়, পাকিস্তানকে উদ্দেশ্য করে জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার (২৫ মার্চ) মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আয়োজিত একটি সর্বদলীয় বৈঠকে স্পষ্ট করে জানিয়েছেন, বৈশ্বিক ভূরাজনীতিতে ভারত কোনো ‘দালাল’ বা...

জামালপুরের বকশীগঞ্জে তেল মজুদের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি) | জামালপুরের বকশীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা...

Related Articles

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ...

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম...

যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান

গতকাল (২৮ মার্চ ২০২৬) সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল...

চীনের উপমন্ত্রী ঢাকায় আসছেন না পররাষ্ট্র বৈঠক স্থগিত

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে...