Home আন্তর্জাতিক চিকিৎসকের হিজাব টানার ঘটনায় তীব্র সমালোচনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
আন্তর্জাতিক

চিকিৎসকের হিজাব টানার ঘটনায় তীব্র সমালোচনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

Share
Share

সরকারি অনুষ্ঠানে এক নারী চিকিৎসকের হিজাব সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিরোধী দলগুলো ঘটনাটিকে ‘জঘন্য’ ও ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সোমবার পাটনায় আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) বিভাগের এক নারী চিকিৎসককে সনদ দিচ্ছিলেন নীতিশ কুমার। ভিডিওতে দেখা যায়, সনদ গ্রহণের সময় তিনি ইশারায় ওই চিকিৎসককে হিজাব সরাতে বলেন। নারীটি প্রতিক্রিয়া জানানোর আগেই মুখ্যমন্ত্রী নিজে হাত বাড়িয়ে তার হিজাব নামিয়ে দেন, ফলে তার মুখ ও থুতনি প্রকাশ পায়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে তখন হাসতে দেখা যায়। এ সময় উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নীতিশ কুমারকে থামানোর চেষ্টা করেন বলেও ভিডিওতে দেখা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নীতিশ কুমারের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছে। কংগ্রেস একে ‘জঘন্য’ ও ‘ক্ষমার অযোগ্য’ আচরণ উল্লেখ করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।

কংগ্রেস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে লিখেছে, “একজন নারী চিকিৎসক সনদ নিতে এসেছিলেন, আর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তার হিজাব খুলে দেন। বিহারের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তির এমন আচরণ নারীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। এই জঘন্য আচরণের জন্য নীতিশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।”

অন্যদিকে আরজেডি এই ঘটনাকে নীতিশ কুমারের ‘মানসিক স্বাস্থ্যের অবনতির’ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে। দলটির এক্স হ্যান্ডেলে লেখা হয়, “নীতিশ জির কী হয়েছে? তার মানসিক অবস্থা এখন পুরোপুরি করুণ পর্যায়ে পৌঁছেছে।”

আরজেডির মুখপাত্র এজাজ আহমেদ বলেন, “পর্দা মেনে চলা একজন মুসলিম নারীর হিজাব সরিয়ে দিয়ে নীতিশ কুমার স্পষ্ট করেছেন—নারী ক্ষমতায়নের নামে জেডিইউ ও বিজেপি কী ধরনের রাজনীতি করছে। একজন নারীর ওড়না বা হিজাব সরিয়ে দেওয়া মানে তার সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা, যা ভারতীয় সংবিধান সবার জন্য নিশ্চিত করেছে।”

উল্লেখ্য, টানা দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক মাসের মধ্যেই নীতিশ কুমারের আচরণ ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এর আগেও একটি জনসভায় আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...