Home জাতীয় চাঁদপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে
জাতীয়দুর্ঘটনা

চাঁদপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে

Share
Share

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে মো. শফিকুর রহমান পাটোয়ারী (৭২) নিখোঁজ হয়। প্রায় ২৪ ঘণ্টা পর চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

চাঁদপুর নদী ফায়ার স্টেশন থেকে সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করা হয়। শফিকুর রহমান সদর উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের মো. দুদুমিয়া পাটোয়ারীর ছেলে।

প্রাপ্ত তথ্যে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শফিকুর রহমান পাটোয়ারী অন্যদের সঙ্গে বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে রোববার (২০ জুলাই) সকালে গোসল করতে নামে। অন্যরা গোসল করে উপরে উঠলে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে বিষয়টি চাঁদপুর নদী ফায়ার স্টেশনে জানানো হয়। এছাড়াও নদী এলাকায় স্বজনরা মাইকিং করে সন্ধান চান।

চাঁদপুর নদী ফায়ার স্টেশনের লিডার আলী আহম্মদ বলেন, আমরা রোববার (২০ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনার বিষয়ে সংবাদ পাই। বেলা ২টায় উপস্থিত হই ঘটনাস্থলে। পরবর্তীতে ওই ব্যাক্তিকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। অবশেষে সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ৫৫ মিনিটে ঘটনাস্থল থেকে প্রায় ২শ গজ দূরে শফিকুর রহমানের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে অতিরিক্ত স্রোতের কারণে ডুবে যায়। মরদেহ উদ্ধার করে হস্তান্তর করা হয় ওই ব্যাক্তির ছোট ছেলে মো. শিহাব হোসেনের কাছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...