Home জাতীয় চবি হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমের ভাই
জাতীয়রাজনীতি

চবি হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমের ভাই

Share
Share

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আসন্ন হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি সোহরাওয়ার্দী হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে তিনি কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও নির্ধারণ হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আয়াজ চবির আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি ওই হলের আবাসিক শিক্ষার্থীও। ধারণা করা হচ্ছে, তিনি কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হতে পারেন।

সোহরাওয়ার্দী হল শিবির সভাপতি আবরার ফারাবী বলেন, “আয়াজ বন্ধুদের সঙ্গে মনোনয়ন ফরম নিয়েছেন। তবে কোন পদে লড়বেন, তা এখনো চূড়ান্ত হয়নি।”

আবু আয়াজ নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে তিনি বলেন, “আমি মনোনয়নপত্র নিয়েছি। তবে নির্বাচন করব কি না, কিংবা কোন পদে করব—তা পুরোপুরি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। দলীয় প্যানেল থেকেই প্রার্থী হওয়া হবে।”

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন। গত রবিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানের খারগ দ্বীপে অবস্থিত সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, দ্বীপটির গুরুত্বপূর্ণ তেল...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...