Home আঞ্চলিক চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১০
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১০

Share
Share

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দোকান মালিক মাহবুবুর রহমানের (৪৫) দোকানে সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট ধরান। মুহূর্তেই গ্যাসে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দোকানের ভেতরে থাকা সবাই গুরুতর দগ্ধ হন।

দগ্ধরা হলেন— মাহবুবুর রহমান, মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তাদের সবাইকে ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দোকানে সিলিন্ডার আনলোড করার মতো ঝুঁকিপূর্ণ কাজ চলাকালীন ধূমপান মারাত্মক বিপজ্জনক। সামান্য অসাবধানতাই বড় ধরনের দুর্ঘটনায় রূপ নিতে পারে।

স্থানীয়রা বলেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। দোকানের ভেতরে থাকা সামগ্রীও পুড়ে গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গ্যাস সিলিন্ডার পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারওয়ান বাজারের আবদুল জলিলের দোকানে ১০০ গ্রাম মাংসও বিক্রি হয়

জাহাঙ্গীর শাহ | কারওয়ান বাজার কিচেন মার্কেটের পাশের রাস্তা ধরে কাঠপট্টির দিকে এগোতেই কামারপট্টি গেলে এক ভ্যানগাড়ি চোখে পড়বে। কারওয়ান বাজারে মালামাল পরিবহনের...

প্যারাসুটে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা

ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বহু মার্কিন প্যারাট্রুপার যুদ্ধে অংশ নিতে পারে বলে ধারণা...

Related Articles

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী আমিনুল ইসলাম (২৭)...

সরিষাবাড়ীর ঝিনাই সেতুটির দীর্ঘ ছয় বছরেও সংস্কার হয়নি, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

দীর্ঘ ছয় বছরেও জোড়া লাগেনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীর উপর নির্মিত...

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ...

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম...