Home আঞ্চলিক চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

Share
Share

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী সৈয়দাবাদ এলাকায় গ্যাস সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গুদামের মালিক মাহবুব আলম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ দুজন নিহত হন।

নিহতরা হলেন—
• বৈলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাহবুব আলম,
• মো. ইদ্রিস (২৭), চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা,
• মো. ইউসুফ (৩০), কক্সবাজার জেলার বাসিন্দা হলেও চন্দনাইশের বৈলতলীতে বসবাস করতেন।

জানা যায়, গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটে। এতে গুদামের মালিক মাহবুব আলমসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে, ফলে গুদাম পুরোপুরি পুড়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করা হতো।

স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান জানান, সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব। মরদেহ আনার জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয় ও প্রশাসনিক পর্যায়ে সতর্কতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনা এড়ানো যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...