Home আঞ্চলিক চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনকে ঢাকায় আনা হচ্ছে
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনকে ঢাকায় আনা হচ্ছে

Share
Share

চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকায় নেওয়া হচ্ছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের একটি ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে।

দগ্ধ ৯ জনকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ জানান, সবারই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ,৩ জনের শরীর ১০০% দগ্ধ
১ জনের ৮০% ,২ জনের ৪৫% ,২ শিশুর ২৫% , ১ শিশুর শরীর ২০% দগ্ধ হয়েছে

চিকিৎসকদের মতে, বার্নের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ১৫% এবং শিশুদের ১০%-এর বেশি দগ্ধ হলে অবস্থা গুরুতর বিবেচিত হয়। যে কোনো সময় আইসিইউ প্রয়োজন হতে পারে। আইসিইউ সুবিধা সীমিত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ রেফার করা হয়েছে।

দগ্ধরা হলেন— শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না; কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। ভোরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা আগুন লাগার পর দ্রুত দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিডিও: সংগৃহীত

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ পাইলট প্রকল্প

রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের আগেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু...

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লিতে পুলিশের ব্যাপক অভিযানে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে...

Related Articles

নেপালে বাস নদীতে পড়ে নিহত অন্তত ১৮

নেপালের ধাদিং জেলায় পৃথ্বী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ত্রিশুলি নদীতে...

বগুড়া-৬ উপনির্বাচন: আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭—দুই আসন থেকেই...

তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর পদে মো. আমিনুল...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য: আলোচনায় ৫ জ্যেষ্ঠ শিক্ষক

ঘোষণার ১২ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা...