Home জাতীয় অপরাধ চট্টগ্রামে এসআই এর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
অপরাধ

চট্টগ্রামে এসআই এর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

Share
Share

চট্টগ্রামে পুলিশের এক এসআই ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাঁকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম শাহিন ভূঁইয়া। তিনি চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখায় জিআরও হিসেবে দায়িত্বে ছিলেন। আজ শুক্রবার তাঁকে সেখান থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন প্রথম আলোকে জানান, ঘুষ গ্রহণের অভিযোগে এসআই শাহিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

৩২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে চেয়ারে বসে আছেন এসআই শাহিন। এ সময় এক আইনজীবী মানিব্যাগ থেকে তিনটি নোট বের করে তাঁর হাতে দেন। শাহিন নোটগুলো গুনে নিজের কাছে রেখে দেন। ভিডিওটি গত ঈদুল আজহার আগের সময় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় পুলিশের অভ্যন্তরে তোলপাড় শুরু হয়েছে। অনেকে মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির এমন ঘটনা আবারও পুলিশি স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্ত শেষে শৃঙ্খলাভঙ্গের দায়ে এসআই শাহিন ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

Related Articles

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনাটি ‘সাজানো নাটক’

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল...

বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে...

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...