Home আঞ্চলিক চট্টগ্রামে অযু করতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চট্টগ্রামে অযু করতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

Share
Share

চট্টগ্রামের বোয়ালখালীতে অযু করতে গিয়ে পুকুরে ডুবে জালাল উদ্দীন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দীন ওই এলাকার আবদুল মাঝি বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, রাতের এশার নামাজের সময় অযু করতে মিফতাহুল উলুম মাদ্রাসার পুকুরে যান জালাল। দীর্ঘ সময় ফিরে না আসায় স্বজনরা খোঁজ করতে গিয়ে পুকুরঘাটে তার জুতো দেখতে পান। পরে তল্লাশি চালানো হলে রাত ১টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “অযু করতে গিয়ে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...