Home আঞ্চলিক গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২

Share
Share

গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন। এতে আরও একজন আহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায়শুক্রবার(৪জুলাই) এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনা জেলার ফুলতলা উপজেলার দামুদার গ্রামের একরাম ফকিরের ছেলে ট্রাকচালক আফরান ফকির (৩৫) ও গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়ার শ্যামল মোল্লার ছেলে ট্রাকের হেলপার ইয়াসিন মোল্লা।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে ওই ট্রাকসহ বিকল হয়ে পড়ে অন্য একটি ট্রাক।

এ সময় ট্রাকের হেলপার ইয়াসিন ও চালক আফরান এবং অন্য অচল ট্রাকের চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ট্রাক দুটি মেরামতের চেষ্টা করছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা দেয় ট্রাকের পেছনের। এতে গুরুতর আহত হন ইয়াসিন ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক।

তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইয়াসিন। আর উল্টে পড়া ট্রাক সরানোর সময় এর নিচ থেকে উদ্ধার করা হয় ট্রাকচালক আফরানের মরদেহ।

ময়না তদন্তের জন্য নিহতদের লাশ গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

Related Articles

জাসদ থেকে জামায়াতের শীর্ষে: গোপনেই ‘ইসলামপন্থি’ সংগঠনের দেখা পেয়েছিলেন শফিকুর রহমান

বাংলাদেশের রাজনীতিতে আদর্শগত পরিবর্তন, সাংগঠনিক পুনর্গঠন এবং নেতৃত্বের রূপান্তর—এই তিনটি বিষয় সাম্প্রতিক...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক...

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে জুলাই সনদের বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা...

‘জিতলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক...