Home জাতীয় গোপালগঞ্জে ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয়েছে ৩ মরদেহ
জাতীয়দুর্ঘটনা

গোপালগঞ্জে ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয়েছে ৩ মরদেহ

Share
Share

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা–সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের লাশের ময়নাতদন্ত শেষে পুনরায় সম্পন্ন হয়েছে দাফন।

দুজনকে সোমবার রাত ৮টায় গোপালগঞ্জ গেটপাড়া পৌর কবরস্থানে এবং অপর একজনকে দাফন করা হয় টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে। এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।

এর আগে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে গোপালগঞ্জ গেটপাড়া পৌর কবরস্থান থেকে সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে উত্তোলন করা হয় ইমন তালুকদার ও রমজান কাজীর লাশ। প্রায় একই সময় টুঙ্গিপাড়া পারিবারিক কবরস্থান থেকে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীরের উপস্থিতিতে সোহেল রানার লাশ উত্তোলন করে পুলিশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনায় আদালতের নির্দেশে নিহতদের মধ্যে তিনজনের লাশ কবর থেকে তুলে হাসপাতালে আনা হয়। তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হাতে পেলে জানানো হবে। এর বাইরে এখন কিছু বলা যাচ্ছে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

Related Articles

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...