Home Uncategorized গাজীপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ
Uncategorized

গাজীপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ

Share
Share

গাজীপুর মহানগরীর কাশিমপুরে পারিবারিক কলহের জেরে স্বামী রাকিব হাসান (২২) তার স্ত্রী জেমি আক্তার (২০) কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বলেন ‘আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, আমি আত্মসমর্পণ করব’ ।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জেমি আক্তার দিনাজপুরের শেতাবগঞ্জ থানার মিচরিগোলা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তার স্বামী রাকিব হাসান বগুড়ার লতিফপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। এই দম্পতির —তাজিম নামে দুই বছর বয়সী এক ছেলে ও রাইসা আক্তার জেরীন নামে দুই মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বামী ও স্বজনদের বরাত দিয়ে ওসি মো. মনিরুজ্জামান জানান, “জেমি ও রাকিবের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ ও মতবিরোধ চলছিল। স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসা করানো হয়েছিল। শুক্রবার সন্ধ্যার পর তীব্র ঝগড়া হয়, যার এক পর্যায়ে রাকিব বালিশ চাপা দিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে।”

ওসি আরও বলেন, “স্বামী নিজেই ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনার কথা স্বীকার করে ,পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পলাতক থাকার পরিবর্তে কান্নায় ভেঙে পড়া রাকিবকে গ্রেফতার করে। ওই সময় মায়ের মৃতদেহের পাশে বসে দুই শিশুই কাঁদছিল।”

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি সচল করতে ইসলামাবাদে চার দেশের গুরুত্বপূর্ণ বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে মুসলিম বিশ্বের প্রভাবশালী চার রাষ্ট্র। রোববার (২৯...

বাইবেলের ভবিষ্যদ্বাণী- ইরান যুদ্ধের মাধ্যমে শেষ জামানায় পদার্পণ করেছে বিশ্ব

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাত কোনো সাধারণ ভূ-রাজনৈতিক লড়াই নয়, বরং এটি ‘ঈশ্বরের পরিকল্পনার’ এক অমোঘ অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ‘আরমাগেডন’ বা...

Related Articles

মধ্যপ্রাচ্যে সংঘাত- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়ালো

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এখন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানতে শুরু করেছে।...

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল

জনসাধারণের ভোগান্তি বাড়িয়ে পাম্পে ‘তেল নাই’ লিখে জ্বালানি তেল মজুত রাখার দায়ে...

প্যারাসুটে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা

ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন...

তারেক রহমানের জামিনের জন্য বিচারককে ফোন করেছি’: সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে...