Home আঞ্চলিক গাজীপুরে ডাইং মেশিনের গরম পানিতে ঝলসে শ্রমিকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাজীপুরে ডাইং মেশিনের গরম পানিতে ঝলসে শ্রমিকের মৃত্যু

Share
Share

গাজীপুরের টঙ্গীতে কারখানায় কাজ করতে গিয়ে ডাইং মেশিনের গরম পানিতে ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। টঙ্গীর ভাদাম এলাকায় মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। বিকেলে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শ্রমিক মো. আব্দুল কুদ্দুস (১৯) কুড়িগ্রাম জেলার চিলমারী থানার রমনা মিস্ত্রি পাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। টঙ্গীর ভাদাম ভাকরাল এলাকায় জনৈক আলী আকবরের বাড়িতে ভাড়ায় থেকে তামিশনা গ্রুপের ইটাফিল এক্সেসরিজ লিমিটেড নামে  প্রতিষ্ঠানে বাইং সহকারী অপারেটর পদে চাকরি করতেন তিনি।

জানা যায়, ৬ মাস ধরে এই কারখানায় চাকরি করতেন কুদ্দুস। ডিউটি করার সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ডাইং মেশিনের মুখ খুলে হঠাৎ গরম পানি বের হয়ে কুদ্দুসের শরীর ভিজে যায়। এতে পুরো শরীর ঝলসে যায় তার। সঙ্গে সঙ্গে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে নিলে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ৩টা ৫০ মিনিটে মারা যায় এই শ্রমিক। এ ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় নিহতের বোন মোছা. আলো আকতার একটি অপমৃত্যু মামলা করেছেন।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিহতের বোন একটি অপমৃত্যু মামলা করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...